
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ;
নরসিংদীতে অদ্য ২৭ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, তিনি জানান
গত ২৪ মার্চ মনোহরদী থানায় একটি ক্লু লেস ডাকাতি মামলা দায়ের করেন,নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডিলার অয়ন কুমার দাস। মামলায় উল্লেখ করেন,মেসার্স অয়ন ট্রেডিং নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডেলিভারীম্যান ১। কিরন হোসেন (২৪),২। মেহেদী মৃদুল (১৯) ও ড্রাইভার ৩। মোঃ পলাশ মিয়া(২৭)গণ মনোহরদী থানার চালাকচর ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন দোকানে নেসলে কোম্পানীর মিনি কাভার্ডভ্যান যোগে মালামাল বিক্রয় করে টাকা নিয়ে মনোহরদী আসার পথে লেবুতলা ইউপির গজারিয়া সুইজ গেইটের মাঝখানে পাকা রাস্তার উপর পৌছামাত্র অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত একটি সাদা রং এর মাইক্রোবাস যোগে এসে রাস্তায় বেরিকেড দিয়ে মিনি কাভার্ডভ্যানের গতিরোধ করে, চাইনিজ কুড়াল, চাপাতি ও অন্যান্য দেশী অস্ত্রসস্ত্র দিয়ে মিনি কাভার্ডভ্যান ভাংচুর করে নগদ দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশত টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়। 
পরে পুলিশ সুপার আব্দুল হান্নান এর নির্দেশনায় শিবপুর মডেল থানার সার্কেল, সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান সরকার এর নেতৃত্বে মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার অভিযান চালিয়ে,পরিকল্পিত সাজানো ডাকাতি নাটকের ২জন ডেলিভারীম্যান ও ১জন ড্রাইভারকে আটক করে, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেন।
মন্তব্য করুন