1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

নরসিংদীর পলাশে ঈদে নেই নেতাদের উদ্যোগ- হতদরিদ্ররা পেল না নতুন জামা ও ঈদ সামগ্রী

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর ঈদের আগে নরসিংদী পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভায় হত দরিদ্রদের মাঝে নতুন জামা-কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করতেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

জানা যায়,প্রতি বছর মেয়র, চেয়ারম্যান,কমিশনার ও বিভিন্ন নেতারা নিজস্ব উদ্যোগে নগদ টাকা, শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও ঈদের বাজারসহ নানা ধরনের সহায়তা করতেন। কেউ ব্যক্তিগতভাবে, কেউ দলীয় তহবিল থেকে আবার কেউ প্রভাবশালী ব্যবসায়ীদের মাধ্যমে এসব আয়োজন করতেন। কিন্তু এবারের ঈদে সেই চিত্র বদলে গেছে।

উপজেলার দরিদ্র জনগোষ্ঠী বলছেন, আগের মতো এবার ঈদে কোনো সহায়তা পাননি তারা। প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক নেতা হত-দরিদ্রদের তালিকা করে তাদের জন্য নতুন জামা-কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করতেন। অনেকেই ঈদের দিন ভালো খাবার খেতে পারেন না বলে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হতো নিম্ন আয়ের মানুষের মাঝে । কিন্তু এবার সেসব কোনো উদ্যোগই দেখা যায়নি।

ঘোড়াশাল পৌর এলাকার চরপাড়া গ্রামের রিকশাচালক আব্দুল জব্বার বলেন, গত বছর আমার দুই ছেলে-মেয়ের জন্য নতুন জামা পেয়েছিলাম, ঘরের জন্য ঈদ বাজারও পেয়েছিলাম। এবার কেউ কিছু দিলো না। এমন ঈদ আগে কখনো কাটাইনি।

ডাঙ্গা ইউনিয়নের দিনমজুর শরিফ মিয়া বলেন, আগে চেয়ারম্যান সাহেবরা ঈদের আগে চাল-ডাল দিতেন, পাঁচশ-এক হাজার টাকা হাতে তুলে দিতেন। এবার কেউ-ই কিছুই দিলো না। ঈদের বাজার করবো কিভাবে।

জানা যায়,সরকার পরিবর্তনের পর থেকে-মেয়র- চেয়ারম্যান -কমিশনার মেম্বার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেউ কেউ আত্মগোপনে থাকায় আগের মতো সামাজিক ও মানবিক কার্যক্রমেও তারা অংশ নিচ্ছেন না। ফলে দলীয় তহবিল থেকেও এবার কোনো সাহায্য দেওয়া হয়নি।

অন্যদিকে, বিএনপি-জামায়াতের রাজনৈতিক অবস্থান বর্তমানে ভালো থাকলেও তারা দরিদ্রদের পাশে তেমন ভাবে দাঁড়াতে দেখা যায়নি। যদিও তারা বিভিন্ন সময় বিগত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতি অবহেলার অভিযোগ তুলেছে, তবে নিজেরা ক্ষমতায় আসার সুযোগ তৈরি হওয়ার পরও এখন পর্যন্ত তেমন কোনো মানবিক উদ্যোগ নেয়নি।

সাধারণ মানুষ আশা করছেন, ভবিষ্যতে যেই ক্ষমতায় থাকুক না কেন, দরিদ্রদের প্রতি রাজনৈতিক নেতাদের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। উৎসবের সময় এসব সহায়তাই তাদের জন্য সবচেয়ে বড় আশার আলো।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost