1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

রাত পোহালেই ঈদ,শেষ মুহূর্তে জমজমাট ঈদগাঁও ঈদ বাজার, ক্রেতাদের ভিড়

  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৩৫ বার

মোহাম্মদ সেলিম, প্রতিনিধি (ঈদগাঁও উপজেলা)

ব্যাস্ত নগরী ঈদগাঁও বাজারের হাট-বাজারগুলোতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। অলিগলিতে দোকানিদের হাঁকডাক আর ক্রেতাদের ভিড়ে সরগরম বাজারের প্রতিটি মার্কেট। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে পোশাকের দোকানগুলোতে। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের বাজেটে টান পড়ছে। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

মসজিদ মার্কেট, ছকিনা মার্কেট, হকার্স মার্কেট, পাকিস্তান মার্কেট, বেদার মার্কেট, ফরাজি মার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেছে। দোকানিরা বাহারি সাজসজ্জা ও চোখধাঁধানো আলোকসজ্জার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছেন। জেলার বিভিন্ন উপজেলার বাজারেও ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি ফিরছেন।

ঈদের কেনাকাটা করতে আসা মাইজ পাড়ার বাসিন্দা আনোয়ার কবির বলেন, “মার্কেটে ছেলেমেয়েদের জন্য নতুন জামা কিনতে এসেছি, কিন্তু কাপড়ের মানের তুলনায় দাম অনেক বেশি।” কাছামাল ব্যাবসায়ী জানান, তিনি সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতে মার্কেটে এসেছেন, তবে প্রচণ্ড ভিড় এবং বাজেটের মধ্যে পোশাক না পাওয়ায় হতাশ।

মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও উপচেপড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে কম দামে ভালো পণ্য কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। জুতা, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পাজামা, সানগ্লাস, ঘড়ি, গার্মেন্টসসহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে।

এক দোকানি আমান উল্লাহ আমান জানান, “নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে টাকা নেই। অনেক ক্রেতা আসছেন, ঘুরে দেখছেন, কেউ দরদাম ছাড়াই পছন্দের পোশাক কিনছেন, আবার কেউ দাম বেশি বলে না নিয়ে চলে যাচ্ছেন।”

সন্তানদের জন্য পোশাক কিনতে আসা দিনমজুর ওসমান ২০ মিনিট ঘুরেও বাজেটের মধ্যে মেয়ের জন্য একটি পোশাক কিনতে পারেননি। নাজমুল নামে এক ক্রেতা বলেন, “গত বছর যে টাকায় আমি, স্ত্রী ও মেয়ের জন্য কেনাকাটা করেছি, এবার দ্বিগুণের বেশি খরচ হচ্ছে।”

এদিকে, ঈদের কেনাকাটাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কেট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তবে ভিড়ের মধ্যে কিছু চুরির ঘটনাও চোখে পড়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে ঈদগাঁও ঈদ বাজারের ব্যস্ততা তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost