1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও মেসেঞ্জার হয়ে কাজ করতে প্রস্তুত পলাশের ছাত্রদল 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪১৯ বার

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

সামনের দিনগুলোতে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে রাজপথের লড়াই-সংগ্রামের মতো ভোটের মাঠেও নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের প্রতিটি ইউনিটের কর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে বাংলার মানুষকে স্বৈরশাসক থেকে মুক্ত করেছে। ঠিক একইভাবে সামনের দিনগুলোতেও যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে মঈন খানের বিজয় সুনিশ্চিত করতে রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost