পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলি বর্বরতার হামলার প্রতিবাদে নরসিংদীর পলাশে বিভিন্ন স্থানে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলা ছাত্রদল ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে পলাশ উপজেলায় শিল্পাঞ্চল কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ তুমি কে আমি কে ফিলিস্তিনি ফিলিস্তিনি।রক্তের ভন্যায় দুয়ে যাবে অন্যায়,‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
এসময় পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল তার বক্তব্য বলেন ,দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উক্ত মানববন্ধন আরো বক্তব্য দেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পলাশ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ।
এসময় উক্ত মানববন্ধন পলাশ শিল্পাঞ্চল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুব সৈয়দ
বার্তা সম্পাদক : পারভেজ আহমেদ
অফিস -তোপখানা রোড, ঢাকা -১০০০
ইমেইল - pervezahmedpress@gmail.com
ফোন : ০১৩০৭৪৬২২১৮