
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
প্রাকৃতিক মনোরম পরিবেশে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড করতৈতল গ্রামের মিলন মিয়ার দুই ছেলে আসিফ ও শান্ত দুই ভাই মিলে তৈরি করেন ভাই ভাই মিনি পার্ক।
প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে প্রায় ১বিঘা জমিতে পুকুরে দাঁড়িয়ে আছে বিশাল সাদা বক মুখে মাছ নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু ।
বিশেষ আকর্ষণ রয়েছে শিশুদের জন্য বিনামূল্যে ৪টি রাইট।আরো হয়েছে ৩৬ রকম গাছ যেমন ,সাদা গোলাপ,লাল গোলাপ,জবা,পেয়ারা ,আম ,লিচু রজনীগন্ধা ফুল, ঝাউগাছ সহ আরো অনেক গাছ ।
প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পরিবার নিয়ে পার্কে ছুটে আসছে বিভিন্ন বয়সী মানুষ এমনই এক দর্শকের শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি আমাদের জানান, পরিবার কে নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে তবে পার্কে আরো কিছু রাইট যোগ করলে দর্শনার্থী বাড়বে ।
গ্রামের পরিবেশের যেখানে বিনা টিকিটে শিশুদের নিয়ে সময় পার করা যায় তাই এলাকা সহ দূরদূরান্ত থেকেও এখানে দর্শনার্থীরা আসছে।
এসময় এই ভাই ভাই মিনি পার্ক এর স্বত্বাধিকারী আসিফ মিয়ার সাথে কথা বললে তিনি তার পার্ক সম্পর্কে বলেন, আমি তরুণ আমি চাই সমাজের ছোট ছোট শিশুরা একটা বেড়ে উঠার মনোরম পরিবেশ সৃষ্টি হোক এবং বর্তমান সমাজ মাদক ছয়লাপ যাতে করে যুবসমাজ ধ্বংসের পথে না যায় বিকেলে আমার পার্কে পরিবার নিয়ে সময় কাটাতে পারবে ।আমি বর্তমানে কোন টিকেট রাখিনি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ।
যদি কেউ এই পার্ক কে আসতে চান তবে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার হয়ে করতেতৈল গনি মার্কেট এসে খাল পাড় কালভার্ট এর পাশেই নির্মিত হয়েছে এই ভাই ভাই মিনি পার্ক ।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুব সৈয়দ
বার্তা সম্পাদক : পারভেজ আহমেদ
অফিস -তোপখানা রোড, ঢাকা -১০০০
ইমেইল - pervezahmedpress@gmail.com
ফোন : ০১৩০৭৪৬২২১৮