
প্রতিবেদক: মো: শাহারিয়া রেজা জিসাদ ,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী থেকে চাকপাড়া যাওয়ার সড়কটি বর্তমানে নির্মাণাধীন থাকায় জনসাধারণকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাজারো মানুষকে চলাচলের ক্ষেত্রে চরম কষ্টের সম্মুখীন হতে হচ্ছে।
সম্প্রতি টানা বৃষ্টিপাতে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। কাঁদা-মাটিতে পরিণত হওয়ায় পথচারী ও যানবাহনের চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে দৈনন্দিন কাজে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসীর জোর দাবি—যথাসম্ভব দ্রুততার সঙ্গে এই রাস্তার নির্মাণ কাজ শেষ করা হোক, যাতে জনদুর্ভোগ লাঘব হয় এবং মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মন্তব্য করুন