
পারভেজ আহমেদ,নিজেস্ব প্রতিবেদক:-
সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহল কালীন অবস্থায় পাঁচ লাক্ষ টাকার আকাশমনি রদ্দা কাঠসহ গাড়ী আটক করা হয়।
বুধবার সকাল ৬ টায় মেঘনা টোল প্লাজার ফরেস্ট চেক পোস্ট স্টেশন এলাকা থেকে ২০০ ঘন ফুট আকাশমনি রদ্দা কাঠসহ(ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫) গাড়ীটি আটক করা হয়।

জানা যায়, অবৈধ গাছের গাড়িটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল,ত্রিপল দিয়ে ঢাকা গাড়িটি সন্দেহ হলে থামিয়ে তল্লাশী করলে অবৈধ কাঠ পাওয়া যায়। কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যায়।
সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে তল্লাশী করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় গাড়ি সহ অবৈধ কাঠ আটক করে অফিস হেফাজতে নিয়ে আসা হয় । এ ব্যাপারে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন