
শাহারিয়া রেজা জিসাদ; নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকায় বাঁধের পানিতে গোসল করতে গিয়ে দুই কিশোরী করুণভাবে প্রাণ হারিয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী হলেন—ক্যাংগারবিল এলাকার মো. হোছনের মেয়ে মুক্তা এবং মো. ইউনুছের মেয়ে জেসি।
স্থানীয়রা জানান, সকালে তারা বাড়ির পাশের বাঁধে গোসল করতে নামে। হঠাৎ করেই পানির গভীরে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দুই কিশোরীর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন