
রিপোর্ট :তৌহিদুল ইসলাম
কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজাখালী দরবার রোড় নামে খ্যাত সবুজ বাজার থেকে বেড়িবাঁধ (অর্থাৎ সবুজ বাজার – ছঁড়ি পাড়া- বকশিয়াঘোনা – বেড়িবাঁধ কুতুবদিয়া চ্যানেল) পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হচ্ছে না। এটি রাজাখালী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় ১৫বছর যাবৎ সড়কের কোন রকম সংস্কার হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী,রোগী, ব্যবসায়ী, তিন গ্রামের হাজার হাজার পথচারী চলাচল করে।বর্ষাকালে বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত, গর্তে ভরে যায়।বিশেষ করে গর্ভবতী নারী,বয়স্ক রোগীদের চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জরুরি অবস্থায় কোনো ধরনের গাড়ি বা অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়ে।
তাই সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সড়কটির সংস্কার এই এলাকার জনগণের প্রাণের দাবি।
মন্তব্য করুন