1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

পলাশে দিনমজুরকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৯ বার
পলাশে দিনমজুরকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : 
নরসিংদীর পলাশে পাওনা টাকার জন্য ইসমাইল (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ জেলার কাঞ্চনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান, গ্রেপ্তারকৃত আফজাল হোসেনকে নরসিংদীর আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করে।

এর আগে গত শনিবার (১০ মে) রাত আটটার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে মাত্র ১০০ টাকা পাওনা নিয়ে ইসমাইল ও আফজালের তর্কাতর্কী হয়। এক পর্যায়ে ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আফজাল। পরে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী পারুল বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইসমাইল হোসেন পলাশ উপজেলার খিলপাড়া গ্রামের একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রীও স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। নিহত ইসমাইল নরসিংদী মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost