1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্পের গণশুনানি কর্মশালা অনুষ্ঠিত: টেকসই সেচ ব্যবস্থায় সম্ভাবনার দ্বার উন্মোচন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৯ বার
আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্পের গণশুনানি কর্মশালা অনুষ্ঠিত: টেকসই সেচ ব্যবস্থায় সম্ভাবনার দ্বার উন্মোচন

মোঃবেলায়েত হোসেন, পলাশ নরসিংদী
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে ২০মে মঙ্গলবার সকালে ১০ ঘটিকায় পলাশ উপজেলা কনফারেন্স রুমে “আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্পের পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়ন” বিষয়ে এক জনমত যাচাই ও গণশুনানি কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, পরিবেশবিদ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পটি ১৯৯২ সাল থেকে বিএডিসি পরিচালনা করে আসছে। এটি মূলত ঘোড়াশাল ও আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত পানিকে পুনর্ব্যবহার করে কৃষিকাজে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা একটি সেচ প্রকল্প। প্রকল্পটি পঞ্চম ধাপে পরিচালিত হচ্ছে এবং এর আওতায় রয়েছে তিনটি উপজেলা—পলাশ, নরসিংদী সদর ও শিবপুর। এ ছাড়াও বিদ্যমান আশুগঞ্জ উপ-প্রকল্পটি ব্রাহ্মণবাড়িয়া জেলার চারটি উপজেলায় বিস্তৃত।

প্রকল্পটির পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব মূল্যায়নে উঠে এসেছে বিভিন্ন দিক। এর আওতাধীন খালসমূহ যেমন বোয়ালিয়া, জাফর খান বদগুলি, বুঢা খাল, লাউয়াই প্রভৃতি খাল এবং শীতলক্ষ্যা ও হাড়িদোয়া নদী প্রকল্প এলাকার প্রধান পানির উৎস। ভবিষ্যতের জন্য টেকসই পানির উৎস হিসেবে মেঘনা নদীকে বিবেচনায় আনার প্রস্তাব এসেছে।

গণশুনানিতে আলোচিত হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত পানি পুনরায় নদীতে ফেরত পাঠানোর সময় কিছু অংশ রেগুলেটরের মাধ্যমে সেচ খালে ডাইভার্ট করা হয়। বর্তমানে ৩২টি রেগুলেটর দিয়ে পানি বিতরণ করা হলেও কিছু এলাকায় এখনো সেচের পানি পৌঁছায় না।

গণশুনানিতে বক্তাদের মতামত
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার ভূমি কমিশনার এ এইচ এম ফখরুল হোসাইন। তিনি সরেজমিনে কৃষকদের পানির সংকট দেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “জিনারদি ইউনিয়নের উত্তর চন্দন থেকে শানের বাড়ি পর্যন্ত অনেক কৃষক পানি পাচ্ছেন না। শানের বাড়ির এলাকায় তিনি দেখতে পান পানির রং কালোএতে শানের বাড়িতে ৮-৯ টা মুরগির খামার আছে বলেই উল্লেখ করেন। খামারিদের ফেলা ময়লা ও আবর্জনা পানিকে কালো করছে এবং তিনি আরো বলেন একটি টেকসই ব্যবস্থা নেওয়া প্রয়োজন সকলে মিলে যাতে ময়লা আবর্জনা একটি স্থানে ফেলা যায় যাতে পরিবেশের ক্ষতি না হয়।

পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার বলেন, “সুন্দর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে প্রকল্পটি সাফল্য পেতে পারে। তবে এর জন্য কৃষকদের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা বলেন, “সমন্বিত প্রয়াসের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব।”

কৃষকদের পক্ষ থেকে মোঃবাচ্চু মিয়া বলেন, “৩৫ বছর ধরে চাষ করছি। পানি না পাইলে ৮০০, ৯০০ বিঘা জমিতে চাষ বন্ধ হয়ে যাইবো ।” দাঙ্গা ইউনিয়নের কৃষক সাইদুল ইসলাম বলেন, “স্যার খালটা খনন কইরা দেন খাল খনন না করলে পানি আমগো দিকে আইত না আর পানি না আইলে আমরা চাষবাস কেমনে করমু এবং আমগো এলাকাত একটা সুইজগেট কইরা দেন যাতে আমরা সুইট গেট ব্যবহার কইরা সঠিকভাবে পানি ব্যবহার করতে পারি।
এছাড়া উপস্থিত বক্তারা এই প্রকল্পের সুফল সম্পর্কে বলেন,
“মাছ উৎপাদন বৃদ্ধি: প্রকল্প বাস্তবায়নের পর মাছ উৎপাদন বর্তমান ৭১০৯ মেট্রিক টন থেকে আরও ১০০০ মেট্রিক টন বৃদ্ধি পাবে।
কর্মসংস্থান: প্রায় ৮৮ হাজার ৩৭৫ কর্মদিবস কর্মসংস্থান তৈরি হবে।
সেচাধীন এলাকা বৃদ্ধি: পলাশে সেচাধীন এলাকা ১০,৫৬৫ হেক্টর থেকে ১১,২৭২ হেক্টরে উন্নীত হবে।
বাস্তুতন্ত্রের উন্নয়ন: খাল পুনঃখননের মাধ্যমে প্রাকৃতিক জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা, পরিবেশগত দৃষ্টিভঙ্গি এবং কৃষকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই প্রকল্প দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost