1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

মাদ্রাসা শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মরদেহ নিয়ে থানা ঘেরাও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪০৮ বার
মাদ্রাসা শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মরদেহ নিয়ে থানা ঘেরাও

নরসিংদীর মনোহরদী

নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসাশিক্ষক হাফেজ আবুল কালামকে হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ মে) সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ মে দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আউয়াল, তার বড় ছেলে আবু বাক্কার, মেজো ছেলে আবুল কালাম এবং আওয়ালের ছেলের বউ হাবিবাসহ পাঁচজন গুরুতর আহত হন।

তারা জানান, এলাকাবাসী তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার (১৮ মে) ভোরে আবুল কালাম মারা যান। সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ এলে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেয় এলাকাবাসী। হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে পুলিশ আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ফিরে যান তারা।

মনোহরদী থানার পুলিশ সূত্রে জানা যায়, মারামারির ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। মরদেহ নিয়ে এলাকাবাসী থানার সামনে অবস্থান নিয়েছিল।ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost