1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

স্বামীর চোখের সামনে প্রিয়তমা স্ত্রীর নিথর মরদেহ, একসাথে দু’জনে শেষ যাত্রা 

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৫৬ বার

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে বাস ও যাত্রীবাহী অটো বাইকের মুখোমুখি ধাক্কায় আছিয়া নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী অটো বাইক চালক আক্তার হোসেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সোয়া ৮টার দিকে শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার (৪০) মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের বাসিন্দা। তার স্বামী আক্তার হোসেন পেশায় অটোচালক। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আছিয়া আক্তার ও তার স্বামী মনোহরদী ঘুরতে যাচ্ছিলেন। তারা যাত্রী হিসেবে বিভাটেকে (অটো বাইক) উঠেছিলেন। অপরদিকে ঢাকামুখী ছিল অনন্যা সুপার পরিবহনের একটি বাস। শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে যান দুটির মুখোমুখি ধাক্কা লাগে।

এতে বিভাটেকে থাকা আছিয়া আক্তার ছিটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পাশে থাকা স্বামী আক্তার হোসেনও গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও বিভাটেক জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “পুলিশ তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost