মোঃ শাহারিয়া রেজা জিসাদ
"মেধার বিকাশ, ভবিষ্যতের নির্মাণ" এই মূলমন্ত্রকে ধারণ করে কক্সবাজার জেলার ঈদগড়ে সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে "সৃজন স্কলারশিপ-২০২৫" এর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এ বছর সর্বমোট ৬২৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। গত ১৯ এপ্রিল ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭টি হল রুমে অনুষ্ঠিত পরীক্ষায় ৩২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ:
ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়,ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসা,ঈদগড় পানিস্যাঘোনা জামালিয়া আদর্শ বালিকা মাদ্রাসা,কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা,দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়:
১. ৯ম-১০ম শ্রেণি (এ ক্যাটাগরি)
২. ৭ম-৮ম শ্রেণি (বি ক্যাটাগরি)
১২ জুন আয়োজিত অনুষ্ঠানে সর্বমোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, বিশেষ ও সাধারণ বৃত্তি ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদ, মেডেল, অর্থিক সহায়তা ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করেন ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সাজেদা আক্তার এবং বি ক্যাটাগরিতে ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সাইদুল আবরার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৃজনের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, সাইফ উল্লাহ সাইফ, নুরুল ইসলাম, দিদারুল ইসলাম দিদার, আজিজুর রহমান রাজু, নুরুল আবছার, কায়ছার আলম তুহিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সূচনা করেন সহ-অ্যাডমিন মৌলানা হাফিজ উল্লাহ। সঞ্চালনা করেন পরিচালনা পর্ষদের সদস্য উসমান গণি তাফহিম। সভাপতিত্ব করেন অ্যাডমিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: হামিদুল ইসলাম। বক্তব্য প্রদান করেন অ্যাডমিন জাহেদুল ইসলাম, নিরীক্ষক মিজানুর রহমান, কার্যকরী সদস্য রবিউল হাসান প্রমুখ।
আর্থিক, প্রশাসনিক ও পরামর্শমূলক সহযোগিতার জন্য দেশ-বিদেশের প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে সৌদি, মালয়েশিয়া প্রবাসী ভাইদের অর্থিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
পরীক্ষার দিন এবং অনুষ্ঠানে হল পরিচালনা ও সেবায় সহযোগিতা করেন ইশরাত জাহান শাপলা, আফরিন, উম্মে সালমা রিফা, মোস্তাকিমা সহ অনেকে। সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সৃজন স্কলারশিপ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কবি শাহজাহান তার স্বরচিত কবিতা পাঠ করে সৃজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পরীক্ষার্থীদের শান্তনা পুরস্কার হিসেবে কলম উপহার দেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার এম বেলাল উদ্দিন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। সৃজনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুব সৈয়দ
বার্তা সম্পাদক : পারভেজ আহমেদ
অফিস -তোপখানা রোড, ঢাকা -১০০০
ইমেইল - pervezahmedpress@gmail.com
ফোন : ০১৩০৭৪৬২২১৮