
মোঃ আলী আজম, পেকুয়া উপজেলা প্রতিনিধি
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা উজানটিয়া সংযোগস্থল তথা সোনালী বাজারস্থ নুরুল আজিম মার্কেটে শুভ উদ্বোধন হয়েছে হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসা। উদ্বোধন অনুষ্ঠানটি হাফেজ মোঃ এনামুল হকের সঞ্চালনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এম নোমানের সভাপতিত্বে শুক্রবার (১৪ এপ্রিল’২৫) বাদে জুমা নবনির্মিত মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে মেহমানদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাইমুল করিম, গাউসিয়া কমিটি বাংলাদেশ সোনালী বাজার ইউনিটের সভাপতি মোঃ নুরুল আজিম, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম নুরী, হিফয মাদ্রাসা শিক্ষক হাফেজ ক্বারী আজিজুর রহমান ও হাফেজ মোঃ নুরুল আবছার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আনসার কামাল, নুরুল ইসলাম, ব্যাংকার জালাল উদ্দীন, হাফেজ ক্বারী আবদুর রশিদ, আবু সালাম সওদাগর ও মোঃ ইব্রাহিম সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন নবপ্রতিষ্ঠিত হিফয মাদ্রাসার সফলতা কামনা করেন পাশাপাশি এই প্রতিষ্ঠান যাতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকায় যাতে কোরআন-সুন্নাহর আলোতে আলোকিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন