1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

নরসিংদীতে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৪৩ বার

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে দিনদুপুরে প্রকাশ্যে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার তিন মাস যেতে না যেতেই সেই সমালোচিত নেতার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দল।

এতে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম এ বাছেদের সভাপতিত্বে ও দলীয় সকল কার্যক্রম থেকে সম্প্রতি অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়ার সঞ্চালনায়ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ঘটনায় বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ বলছে, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসারকে এ কেমন অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি?।
এতে করে একদিকে যেমন দলের দূর্নাম হচ্ছে। অপরদিকে প্রকৃত অপরাধীর অপরাধকে উস্কে দেওয়ার সামিল।

জানতে চাইলে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিষয়টি আমার একার বিষয় না। দলের কারো কোনো আপত্তি না থাকায় কাউছার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের (২৫ মে ) রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়ার নেতৃত্বে মালিতা গ্রামের আরজু ভূইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। যদিও ওই মামলায় কাউছার ভূইয়া সহ অন্য অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।

হামলা ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পরে পলাশ উপজেলা বিএনপি। এরপর বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নজরে আসলে মঈন খানের নির্দেশেই ওই মাসের (২৮ মে) রাতে অভিযুক্ত সেই স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন পলাশ উপজেলা বিএনপি।
ওই সময়ে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার জানিয়ে ছিলেন,২৫ মে চরসিন্দুরের মালিতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ড. আব্দুল মঈন খানের নির্দেশে অভিযুক্ত কাউছার ভূইয়াকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জেলা কমিটি না থাকায় মৌখিক ভাবে অভিযুক্ত কাউছার ভূইয়াকে প্রাথমিক ভাবে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost