1. online@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@esomoynews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা নরসিংদীর পলাশে  শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন  পলাশে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল ‎  ‎ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের শোক প্রকাশ নরসিংদী পলাশের ঘোড়াশালে খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত পলাশে বেগম রোকেয়া দিবসে অদ্যম নারী শাহানা পারভীনকে সম্মাননা প্রদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী–২ পলাশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ‎

পলাশে আল-খিদমাহ উলামা পরিষদের উদ্যোগে ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার

পারভেজ আহমেদ, নিউজ প্রতিবেদক 

আল্লাহভীতি, নবীজির সুন্নাহ ও ইসলামী আদর্শে জীবন পরিচালনার আহ্বানে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে আল-খিদমাহ উলামা পরিষদ পলাশ আয়োজিত ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। শনিবার ১ নভেম্বর বাদ এশা ঐতিহাসিক কো-অপারেটিভ স্কুল মাঠে দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-খিদমাহ উলামা পরিষদ পলাশের সভাপতি শাইখুল হাদিস হযরত মুফতি আব্দুর রহিম কাসেমী হাফিজাহুল্লাহ।

সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন দাওয়াতী মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামই শান্তির ধর্ম। মানুষকে আল্লাহভীরু হতে হবে, তাহলেই সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠিত হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপী, মহাপরিচালক মাদানী নগর মাদ্রাসা এবং মাওলানা মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস, জামিয়াতুল আনওয়ার, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী, মহাসচিব তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী; এবং হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার, সভাপতি তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী।

এছাড়াও আলোচকবৃন্দ ছিলেন—মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা ,মুফতি আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ,মুফতি জসিম উদ্দীন রহমানী ঢাকা,মুফতি কেফায়েতুল্লাহ আযহারী ঢাকা,মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী পাবনা,এবং মুফতি ইমরান হোসাইন কাসেমী ঢাকা।

বক্তারা বলেন, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সহিহ হাদিস ও কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাকওয়া, সততা ও মানবিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। তাঁরা আল্লাহর প্রতি আনুগত্য ও নবীজির সুন্নাহর অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান।

সম্মেলনে আল-খিদমাহ উলামা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
« জানু.    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2025, All rights reserved.
Theme Customized By Raytahost