
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
নরসিংদী–২ (পলাশ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা–কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সমবেত হয়ে এই জনসভায় অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সুরক্ষায় যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সেবা–নির্ভর রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে বলে তাঁরা আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমজাদ হোসাইন বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে পলাশকে একটি উন্নত, আধুনিক ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলবেন। তিনি ন্যায়নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন মো. সাইয়েদুজ্জামান, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, নরসিংদী। প্রধান বক্তা ছিলেন আবুল কাশেম সিকদার, জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমির, পলাশ।
সভাপতিত্ব করেন অধ্যাপক ইসমাইল খায়েরী, আমির, ঘোড়াশাল পৌরসভা। অনুষ্ঠান পরিচালনা করেন ঘোড়াশাল পৌরসভার সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন।
মন্তব্য করুন