
পারভেজ আহমেদ, নিউজ প্রতিবেদক নরসিংদীর পলাশে ধর্মীয় সম্প্রীতি- শুভেচ্ছা বিনিময় ও সমবেত প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন(বড়দিন) উদযাপন করা হয়েছে। ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নরসিংদী জেলার একমাত্র ধর্ম চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গনে এ. জি চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য বিশেষ আয়োজন, ধর্মীয় আলোচনা ও সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবে নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ধর্মযাজক ও এ. জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক-মো:আনোয়ার হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার-মো:কলিমুল্লাহ- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইশতিয়াক আহমেদ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-শাহেদ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)মো: আনোয়ার হোসেন(বিপিএম) , নর্দান মিশন স্কুলের প্রধান শিক্ষিকা মুক্তা বিশ্বাস প্রমুখ।
মন্তব্য করুন