
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাংগা ইউনিয়ন বিএনপি সভাপতি পদপ্রার্থী জি এম শাকিল।
এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারাল।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি মরহুমার জন্য দোয়া করার আহ্বান জানান।
শোকবার্তায় তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
মন্তব্য করুন